২৮ কার্তিক, ১৪৩৩ - ১২ নভেম্বর, ২০২৬ - 12 November, 2026

গোবিন্দগঞ্জে ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

34
2026-11-12 18:32:20

news-picture

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি:

মৌসুমী বায়ুর প্রভাবে গাইবান্ধার ঝড় ও শিলা বৃষ্টিতে জেলার গোবিন্দগঞ্জসহ সাত উপজেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ো হওয়ায় কলা,আমন ধান ও শাক সবজিসহ রবি ফসলের ক্ষতি হয়। আনেক কলা বাগানের শত শত কলা গাছ ভেঙ্গে পরেছে। এছাড়াও দমকা বাতাস ও বৃষ্টিতে কাচা এবং আধা পাকা ধান মাটিতে শুয়ে গেছে। জমিতে পানি জমে নষ্ট হচ্ছে কেটে রাখা পাকা আমন ধান,রসুন,পিয়াজ আলুসহ অনেক ধরনের রবি ফসল। কৃষকরা জানান গত মঙ্গলবার রাতের ঝড়বৃষ্টিতে তাদের ক্ষেতর ফসল নষ্ট ব্যাপক ক্ষতির মুখে পরেছেন তারা। কারো কলা,কারোবা পিয়াজ,রসুন,আলু,আমন ধান নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতি পুসিয়ে নিতে স্থানীয় কৃষি অফিসের সহযোগিতা চেয়েছেন কৃষকরা। গোন্দিগঞ্জ উপজেলা কৃষি অফিসার জানান এ পর্যন্ত ঝড়বৃষ্টিতে উপজেলায়  হেক্টর জমির আমন ধান,৮ হেক্টর জমির কলা,৭ হেক্টর জমির গ্রীস্ম কালিন পিয়াজ ও ৪ হেক্টর জমির শাক সবজি আক্রান্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আসাদুজ্জামান জানান ঝড় ও বৃষ্টিতে ৩শ’৫০ হেক্টর জমির কলা,গ্রীস্ম কালিন পিয়াজ,ধান ও শাক সবজি আক্রান্ত হয়েছে। মাঠ পর্যায়ে ফসলের ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করছে কৃষি বিভাগ।

সর্বশেষ

জনপ্রিয়