১৩ আশ্বিন, ১৪৩৩ - ২৮ সেপ্টেম্বর, ২০২৬ - 28 September, 2026

কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

199
2026-06-29 19:15:09

news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি:

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে ১৬টি নদনদীর পানি বাড়তে শুরু করেছে। সোমবার (২৯জুন) সকাল ৯টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়াও তিস্তা নদীর পানি বিপদসীমার ৬ ও ধরলা নদীর পানি ৪০ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান।

 এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নদনদীর অববাহিকায় অবস্থিত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে মাঠে অবস্থিত আমন বীজতলা, বিভিন্ন প্রকার সবজি, বাদাম ও পাটক্ষেত তলিয়ে গেছে।

এদিকে দুধকুমার নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নীচু ঘরবাড়িতে পানি প্রবেশ করা শুরু করেছে। এভাবে পানি বাড়তে থাকলে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা ব্যবহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

কুড়িগ্রাম পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে উজানে ভারতের দোমুহুনি পয়েন্ট এবং গজলডোবা পয়েন্টের পানি সমতলে হ্রাস পাওয়ায় তার প্রভাবে কুড়িগ্রামে পানি বৃদ্ধি পাচ্ছে। ভারী বৃষ্টিপাত বজায় থাকলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে বলে আশংকা করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়