১৫ আষাঢ়, ১৪৩৩ - ৩০ জুন, ২০২৬ - 30 June, 2026

গঙ্গাচড়ায় ৩৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

224
2026-06-29 19:18:26

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুরের নির্দেশনায় পুলিশের একটি দল উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের মনাকষা গ্রামের বিপুল সরকারের দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মো. শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটককৃত শফিকুল ইসলাম গঙ্গাচড়া উপজেলার নবনী দাস এলাকার মৃত মহুবারের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে গঙ্গাচড়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “গঙ্গাচড়াকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।” পুলিশের দাবি, মাদক নির্মূলে গঙ্গাচড়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়