১৬ আষাঢ়, ১৪৩৩ - ৩০ জুন, ২০২৬ - 30 June, 2026

হিলিতে খাওয়ার প্রলোভন দেখিয়ে দাদা কর্তৃক ১০ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ

64
2026-06-30 12:08:05

news-picture

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে খাওয়ার প্রলোভন দেখিয়ে দাদা কর্তৃক মাদ্রাসাতে পড়ুয়া ১০ বছরের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগে সাজ্জাদ হোসেন নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার দুপুর আড়াইটার দিকে হিলির বৈগ্রাম নামক এলাকায় এই ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, ১০বছর বয়সি এক শিশু স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। মাদ্রাসা থেকে বাসায় খাওয়া-দাওয়াসহ পড়ালেখার বিভিন্ন উপকরননেওয়ার জন্য আসা যাওয়া করে। গত রবিবার দুপুরে  মাদ্রাসা থেকে বাসায় যাচ্ছিলো শিশুটি। পথে প্রতিবেশী সাজ্জাদ হোসেন সম্পর্কে দাদা তাকে খাবারের প্রলোভন দেখিয়ে তার বাসায় ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তার শরীরে ও যৌনাঙ্গে হাত দেয়, একপর্যায়ে ধর্ষনের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। এসময় তাকে খাবার না দেওয়ায় সে ওখান থেকে মাদ্রাসায় চলে যায়। মাদ্রাসা কতৃপক্ষ দেরির জানতে চাইলেও সে কোন কথা বলতে পারেনি। এসময় একই মাদ্রাসাতে পড়া এক শিশু ঘটনাটি মাদ্রাসা কতৃপক্ষকে বলে। পরবর্তীতে মাদ্রাসা কতৃপক্ষ তার পরিবারকে জানায়।

এদিকে ঘটনা জানাজানি হলে অভিযুক্ত সাজ্জাদ হোসেন আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা সাজ্জাদ হোসেনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ঠিক আছে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়