৩০ শ্রাবণ, ১৪৩৩ - ১৪ আগস্ট, ২০২৬ - 14 August, 2026

গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী গ্রেপ্তার

122
2026-06-30 19:16:36

news-picture

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে দুলালি বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন ৷

জানা গেছে, আজ সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামের বিরাজ আলীর সাথে তার স্ত্রী দুলালী বেগমের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় ৷ এ সময় বিরাজ রাগান্বিত হয়ে দুলালীর বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে মারা যান ৷ বিষয়টি বুঝতে পেরে ঘাতক বিরাজ সেখান থেকে পালিয়ে পাশ্ববর্তী একটি পাট ক্ষেতে আত্মগোপন করার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ইন্সপেক্টর(তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, জনতার সহায়তায় অভিযুক্ত  বিরাজকে আটক করার পর তাকে  গ্রেপ্তারসহ নিহত দুলালীর মরদেহ সেখান থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে ।   এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান

সর্বশেষ

জনপ্রিয়