৩০ শ্রাবণ, ১৪৩৩ - ১৪ আগস্ট, ২০২৬ - 14 August, 2026

কাউনিয়ার হারাগাছে মাদকসহ আপন দুইভাই গ্রেফতার

282
2026-06-30 19:39:58

news-picture

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ থানাধীন এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিল জাতীয় মাদক এস্কাফসহ আপন দুইভাই গ্রেফতার হয়েছে। মঙ্গলবার দুইভাইকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতের মাধ্যমে কারাগাড়ে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হারাগাছ পৌর শহরের সারাই মুন্সিপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর দুই ছেলে মো: ইলিয়াছ আলী ইলিয়াছ (৪২) ও মো: এরশাদ আলী (৩২)।

থানা পুলিশ জানায়, সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ হারাগাছ থানাধীন রংপুর সিটির কাচলা তকেয়ারপাড় ব্রিজ এলাকা অভিযান চালিয়ে ফেনসিডিল জাতীয় পাঁচ বোতল এস্কাফসহ আপন দুইভাইকে আটক করে।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, এ ব্যাপারে আরপিএমপি গোয়েন্দা পুলিশ বাদী হয়ে আটক দুইভাইয়ের বিরুদ্ধে হারাগাছ থানায় মাদক আইনের ধারায় মামলা দায়ের করেছে। ডিবি পুলিশ আটক দুইভাইকে মামলায় গ্রেফতারে দেখিয়ে মঙ্গলবার রংপুর আদালতে পাঠিয়েছে। পরে আদারতের মাধ্যমে তাদেরকে কারাগাড়ে পাঠায় পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়