১৮ আষাঢ়, ১৪৩৩ - ০২ জুলাই, ২০২৬ - 02 July, 2026

রাজারহাটে চাকিরপশার বিলে ৩ লক্ষাধিক টাকার অবৈধ ৪০টি জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংস

9
2026-07-02 13:45:13

news-picture

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম):  

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিলে অভিযান চালিয়ে ৩০টি অবৈধ চায়না দুয়ারি জাল ও ১০টি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। যার আনুমানিক মূল্য ৩ লক্ষাধিক টাকা। 

বুধবার (১ জুলাই) দিনব্যাপী উপজেলার চাকিরপশার বিলের বোতলার পাড় এলাকায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরিচালিত অভিযান পরিচালনা করেন রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক। মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে জলাশয়ে ব্যবহৃত নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটকৃত ৩ লক্ষাধিক টাকার মূল্যমানের ৪০টি অবৈধ জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে।

রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়