৩ ভাদ্র, ১৪৩৩ - ১৮ আগস্ট, ২০২৬ - 18 August, 2026

হারাগাছে ইয়াবা ও মটরসাইকেলসহ যুবক গ্রেফতার

405
2026-07-04 17:11:41

news-picture

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ার হারাগাছে পুলিশের অভিযানে ইয়াবাসহ সোহাগ মিয়া (৩২) নামের এক যুবক গ্রেফতার হয়েছে। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মটর সাইকের। শনিবার (৪ জুলাই) তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার সোহাগ মিয়া, রংপুরের গংগচড়ার বড়বিল মন্থনা দিঘলপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার এসআই মনিষ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে পৌর শহরের টাংরির বাজার এলাকায় অভিযান চালিয়ে মটরসাইকেরসহ সোহাগকে আটক করে হয়। এ সময় সোহাগের দেহ তল্লাশী করে প্যান্টের পকেটে থাকা কালো পলিথিনে মোড়ানো ৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত হেরো এক্স প্রো একটি মটর সাইকের।তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগের সঙ্গে থাকা আরো পাঁচজন মাদক কারবারী আগেই পালিয়ে যায়।

হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) মনিষ সরকার বলেন, এ ব্যাপারে মাদকসহ আটক সোহাগ ও পলাতক পাঁচজনের নাম উল্লেখ করে মাদক আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার সোহাগকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়