৩ অগ্রহায়ণ, ১৪৩৩ - ১৮ নভেম্বর, ২০২৬ - 18 November, 2026

বিরামপুরে ইউপি নির্বাচনের প্রার্থী মনোনয়নে বিএনপি’র সার্চ কমিটি গঠন

44
2026-11-17 16:13:53

news-picture

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নের দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে  স্থানীয় বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে ৭ সদস্যের একটি সার্চ কমিটি গঠণ করা হয়েছে। এই সার্চ কমিটি ইতিমধ্যে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে।

সার্চ কমিটির আহবায়ক বর্ষীয়ান বিএনপি নেতা আলহাজ্ব মোজাম্মেল হোসেন মন্ডল বলেন, আগামী ইউপি নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে দলীয় ভাবে একক প্রার্থী মনোনয়নের জন্য দিনাজপুর-৬ আসনের এমপি, সমাজ কল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন একটি কমিটি গঠণের নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠণ করা হয়েছে। এই কমিটি ইউনিয়ন সমূহের ওয়ার্ড শাখা ও ইউনিয়ন শাখা কমিটির মতামতের ভিত্তিতে এবং সাধারণ ভোটারদের সাথে কথা বলে দলীয় ভাবে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও নারী সদস্যে’র নাম মনোনয়ন দেবেন।

কমিটির অন্যতম সদস্য ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল বলেন, আমাদের কার্যক্রম নিয়ে প্রথম বৈঠক হয়েছে। প্রথম সেই বৈঠকে আমি উপস্থিত থাকতে পারি নাই, তবে দু’এক দিনের মধ্যে দ্বিতীয় বৈঠকের পর আমরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শুরু করবো। তৃণমূলের নেতাকর্মীদের মতামত এবং সাধারণ ভোটারদের মতামতের ভিত্তিতে যে প্রার্থী এগিয়ে থাকবেন আমরা তাকে মনোয়ন দেওয়ার সুপারিশ কবরো। দলীয় ঐক্য রক্ষা, সমন্বিত ও শান্তিপুর্ণ ভাবে নির্বাচনী পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে সতর্কতার সাথে এই কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এদিকে স্থানীয় সাধারণ মানুষের তথ্যে জানা গেছে, ইউপি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হওয়ার জন্য প্রতিটি ইউনিয়নে একাধিক ব্যক্তি মাঠে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা উঠান বৈঠক ও ভোটারদের কাছাকাছি পৌঁছে নিজেদের যোগ্য প্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন কামনা করছেন। অনেকে ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় সরব হয়ে উঠেছেন। সম্প্রতি দলীয় প্রার্থী যাচাই বাছাইয়ের জন্য সার্চ কমিটি গঠণের পর সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা ও গণসংযোগ আরো বেশি বৃদ্ধি করেছেন। 

সর্বশেষ

জনপ্রিয়