২০ আষাঢ়, ১৪৩৩ - ০৪ জুলাই, ২০২৬ - 04 July, 2026

বদরগঞ্জে জনতার হাতে মাদক কারবারি নারী আটক

42
2026-07-04 17:21:25

news-picture

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে মাদক বিক্রির অভিযোগে এক নারীকে মাদক বিরোধী কমিটি আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতে ৬ (ছয়) মাসের কারাদণ্ড প্রদান করিলে তাকে রংপুর কেন্দ্রীয় জেলখানায় পাঠানো হয়।

জানা যায়, পৌরশহরের জামুবাড়ি উন্তাপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে মোছা. এসমোতারা খাতুন (৪৫) নামের ওই নারী মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী তাকে সন্ধ্যা ছয়টা হাতেনাতে গাঁজা সহ আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আটক ওই নারীর কাছ থেকে ১ পিস ইয়াবা ও একটি পুড়িয়া গাঁজাসহ এলাকাবাসী আটক করে। বদরগঞ্জ থানার খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই মাদক ব্যবসায়ী নারীকে হেফাজত নেওয়া হয়। পরে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল দেন এবং আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

এলাকাবাসীর জানান, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা কামনা করেছেন।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানান, গতকাল সন্ধ্যায় এলাকাবাসীর হাতে মাদক ব্যবসায়ী ওই নারী আটক হওয়ার পর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। এলাকাবাসীর দাবিতে দীর্ঘ শাস্তির।পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ভ্রাম্যমান আদালতে ছয় মাসের কারাদণ্ড দিলে তৎক্ষণিক রংপুর জেলহাজতে পাঠানো হয়

সর্বশেষ

জনপ্রিয়