৬ ভাদ্র, ১৪৩৩ - ২১ আগস্ট, ২০২৬ - 21 August, 2026

বদরগঞ্জ প্রেসক্লাবের দুই সদস্যকে অব্যাহতি

166
2026-07-07 18:47:48

news-picture

বদরগঞ্জ (রংপুর|) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ প্রেসক্লাবের দুই সদস্যকে সংগঠনের সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার ৬ জুলাই রাতে বদরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকারের স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

প্রেস রিলিজে উল্লেখ করা হয়, বদরগঞ্জ প্রেসক্লাবের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের দুই সদস্যকে সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া দুইজন হলেন বদরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সদস্য সোহেল রানা ওরফে রানা ইসলাম (দৈনিক দাবানল) এবং কার্যকরী পরিষদের সদস্য মো. মাহফুজার রহমান।

বদরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার জানান, কার্যকরী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে তারা বদরগঞ্জ প্রেসক্লাবের কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ বা প্রেসক্লাবের নাম ব্যবহার করতে পারবেন না।

সর্বশেষ

জনপ্রিয়