বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন বিরল উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন বিরল উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মনজুরুল হাসান দুলু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিসুজ্জামান মিলন, বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আক্তারুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান প্রমূখ। সভার সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ও রাজ্জাক হায়দার।
সভায় দ্বিতীয় অধিবেশনে সভাপতি ফরহাদ হোসেন, সহসভাপতি রফিকুল ইসলাম, আব্দুস সালাম, সাজ্জাদ হোসেন, এনায়েতুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্মসাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক আফজালুর রহমান, সহ অর্থ সম্পাদক অনিল চন্দ্র রায়, নির্বাহী সদস্য অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা পদের সকল সহকারী শিক্ষকগণকে নির্বাচিত করে ৬৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।