রাজারহাটে কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাইল্ড ক্লাব পরিদর্শন করলেন আন্তর্জাতিক প্রতিনিধিদল
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):
ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং স্ট্রমে ফাউন্ডেশন নরওয়ের সহযোগিতায় পরিচালিত সীড্স (ঝঊঊউঝ) প্রকল্পের আওতায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছে স্ট্রমে ফাউন্ডেশনের উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধিদল।
বুধবার(১৮নভেম্বর) প্রতিনিধিদল বিদ্যালয় চত্বরে পৌঁছালে চাইল্ড ক্লাবের কোমলমতি শিশুরা তাদের উষ্ণ অভ্যর্থনা ও ফুল দিয়ে বরণ করে নেয়। এরপর শিশুরা অতিথিদের সামনে চমৎকার ছড়া, কবিতা আবৃত্তি এবং আকর্ষণীয় গেম ও পরিবেশনা উপস্থাপন করে, যা উপস্থিত সকল ভিজিটরের মণ কেড়ে নেয়।
পরিদর্শনকালে শিশুরা তাদের নিজ হাতে তৈরি নিরাপদ পানির ব্যবস্থা, সততা স্টোর, হাত ধোয়ার ডিভাইস এবং বিদ্যালয়ের সুন্দর ফুলের বাগান অতিথিদের ঘুরে দেখায়। শিক্ষার্থীরা কীভাবে এসব উদ্ভাবনী ও স্বাস্থ্যসম্মত বিষয়গুলো পরিচালনা করছে, তা সচক্ষে দেখে বিদেশি অতিথিরা অত্যন্ত অভিভূত হন এবং শিশুদের মেধা ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।
পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং স্কুলের সার্বিক কার্যক্রমের ভালো দিক পাশাপাশি বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা শোনেন। বিদ্যালয় পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যগণ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আনন্দিত হন এবং কালিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্কুল ম্যানেজিং কমিটি এবং স্থানীয় কমিউনিটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।