৫ অগ্রহায়ণ, ১৪৩৩ - ২০ নভেম্বর, ২০২৬ - 20 November, 2026

কিশোরগঞ্জে ৩০ হতদরিদ্র পরিবার পেল বিনামূল্যে নলকূপ

37
2026-11-19 20:06:34

news-picture

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

সুপেয় পানির সংকট নিরসন ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে নীলফামারীর কিশোরগঞ্জে ৩০টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে অগভীর নলকূপ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব নলকূপ বিতরণ করা হয়। উপকারভোগীদের হাতে নলকূপ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।

এইচএএসি চ্যারিটি নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে উপজেলার ৩০ জন দরিদ্র মানুষের মাঝে এসব নলকূপ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিনামূল্যে নলকূপ পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি ও আনন্দ দেখা যায়।

সর্বশেষ

জনপ্রিয়