৩১ শ্রাবণ, ১৪৩৩ - ১৫ আগস্ট, ২০২৬ - 15 August, 2026

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ধৈর্য ধরার আহ্বান ত্রাণমন্ত্রীর: কাজ শুরু আগামী বছর

7
2026-08-15 17:13:25

news-picture

লালমনিরহাট প্রতিনিধি:

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার এমন কোনো কাজ করবে না যাতে জনগণের অর্থের অপচয় হয় বা তা অকার্যকর হয়ে পড়ে। তবে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী বছর থেকেই তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ শুরু হবে।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী এলাকায় সানিয়াজান নদীর ওপর ২৩ কোটি টাকা ব্যয়ে ১০৪ মিটার দীর্ঘ সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়ন করতে সরকার গুরুত্বের সাথে কাজ করছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়