২৫ ভাদ্র, ১৪৩৩ - ০৯ সেপ্টেম্বর, ২০২৬ - 09 September, 2026

ভিডিও কনফারেন্সে কুড়িগ্রামে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন

125
2026-08-15 17:21:15

news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি:  

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ আইবিএএস++ (IBAS++)-এর মাধ্যমে প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু ও হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ। এছাড়া জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

আইবিএএস++ ব্যবস্থার মাধ্যমে অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানের এ উদ্যোগে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। নতুন ব্যবস্থায় অর্থ প্রদানের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়