৩ ভাদ্র, ১৪৩৩ - ১৮ আগস্ট, ২০২৬ - 18 August, 2026

বদরগঞ্জ খাদ্যগুদামকে ঘিরে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

5
2026-08-18 19:20:25

news-picture

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ নিয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বদরগঞ্জ পৌর যুবদলের সদস্যসচিব মো. জিয়াউল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. জিয়াউল ইসলাম বলেন, গত ১৬ আগস্ট সংবাদ গণমাধ্যমে বদরগঞ্জ খাদ্য গুদামে ধান ক্রয় নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে একজন যুবককে সংবাদ সম্মেলন করতে দেখা যায়। ওই সংবাদে তালিকার বাইরে ধান ক্রয়ের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি দাবি করেন, সরকারি ব্যবস্থাপনায় ধান ক্রয় সম্পূর্ণ খাদ্য অফিসের বিষয়। সেখানে প্রভাব বিস্তারের কোনো সুযোগ তার নেই। তালিকার বাইরে ধান ক্রয় কিংবা খাদ্য গুদামের ধান ক্রয় কার্যক্রমের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও তিনি জানান।

জিয়াউল ইসলাম আরও বলেন, তাকে ও তার দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এমন অভিযোগ করা হয়েছে। সংবাদকর্মীদের প্রতি তিনি প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করে সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি পুনরায় যাচাই করে সত্য ঘটনা তুলে ধরার অনুরোধ করেন।

সর্বশেষ

জনপ্রিয়