রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল আমিনঃ
হিমাগার মালিকদের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য এবং স্বনামধন্য প্রতিষ্ঠান ও দায়িত্বশীল সংস্থার নাম ব্যবহার করে সাংবাদিক সম্মেলন করার প্রতিবাদে রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির আয়োজনে প্রতিবাদ ও সংবাদ সম্মেলন মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২টায় রংপুরের মাহিগঞ্জ কলেজ রোডস্থ রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে উক্ত প্রতিবাদ ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির আন্দোলন কমিটির আহবায়ক আলহাজ¦ মোঃ তহিদুল ইসলাম।
তিনি জানান, গত ১২/০৮/২০২৬ তারিখে আমরা কৃষক ও ব্যবসায়ীরা মিলে কৃষি বিপণন রংপুর কার্যলয়ে হিমাগার ভাড়া ৫ টাকা করার দাবিতে স্বারকলিপি প্রদান করি এবং অফিসের বাহিরে সংবাদ সম্মেলন করি। সাংবাদিক সম্মেলনে আমরা ঘোষনা করি আগামী ১৬আগস্টের মধ্যে যদি হিমাগার ভাড়া ৫ টাকা করা না হয় এবং দাবি না মানা হয় তবে কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেই। কিন্তু হিমাগার মালিকগন ১৬/০৮/২৬ তারিখে হিমাগার ভাংচুর, এবং আলু বাহির করার মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে কৃষক ব্যাবসায়ী ও সরকারকে বিব্রত করার জন্য সংবাদ সম্মেলন করে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তারা কৃষক ও ব্যবসায়ীদের নায্য দাবি কে মব বলে অপচেষ্টা চালায়।
তিনি আরো বলেন, আমাদের এই আন্দোলন ২০২০ সাল থেকে চলমান মোস্তফা আজাদ বাবু চৌধুরীর কারণে বিভিন্ন সময়ে এই আন্দোলন সফল হতে দেয় নাই। তাই আমাদের এই আন্দোলন মব বলে চালানোর কোনো সুযোগ নেই। সরকার কর্তৃক নির্বাচিত হিমাগার ভাড়ার সুপারিশ কমিটি প্রতি কেজি আলুর ভাড়া ২ টাকা ৩৭ পয়সা থেকে ৩ টাকা ৪৩ পয়সা পর্যন্ত হিমাগার ভাড়া প্রতিবেদন দেয়। হিমাগার মালিকগন স্বাক্ষর করেন নাই। কৃষি মন্ত্রণালয়ে এবং কৃষি বিপণন আমাদের সাথে আগামী ২০ আগস্ট/২৬ পর্যন্ত সময় নিয়েছেন। এর পরেও যদি হিমাগার ভাড়া কমানো না হয় তাহলে আগামী ২৩আগস্ট/২৬ তারিখে সাংবাদিকের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষনা করা হবে। বাংলাদেশ কোল্ড স্টোর এর মালিক মোস্তফা আজাদ বাবু চৌধুরী যেদিন থেকে হিমাগার মালিক অ্যাসোসিয়েশন সভাপতি হয়েছেন সেদিন থেকেই প্রতিটি হিমাগার ভাড়া নিয়ে অসন্তুষ্ট লেগেই ছিলো আমরা তার দ্রুত পদত্যাগ দাবি করছি। কারণ সে আওয়ামীলীগ ফ্যাসিবাদ সরকার প্রধানের সাথে বিভিন্ন সময় দেশ-বিদেশে সফরসঙ্গি এবং প্রতিত সরকারের সমস্ত সুযোগ-সুভিধা সে ভোগ করেছেন। এখন নতুন সরকারকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও প্রসাশন এর মত সংস্থাকে ব্যবহার করে?
শেষে তিনি বলেন, কোল্ড ষ্টোর মালিকগন কে জানিয়ে দিতে চাই সাধারন চাষীদের কে দয়া করে মামলার ভয় দেখাবেন না এটা স্বৈরাচার সরকারের ভাষা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর জেলা আলু চাষী ও ব্যবসায়ী সমিতির আন্দোলন কমিটির সদস্য সচিব মোবারক হোসেন, সদস্য নুরুন্নবী হক, মিজানুর রহমান, রাজু সরকার, হেলাল উদ্দিন, আলহাজ¦ মনসুর আলী, রফিকুল ইসলাম রঞ্জু, মেরাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য- হিমাগার মালিকগন গত ১৬আগস্ট/২৬ রংপুর জেলায় হিমাগার সমূহে ভাংচুর চালানো ও বলপ্রয়োগ করে মনগড়া কম ভাড়ায় হিমাগার হতে সংরক্ষিত আলু জোরপূর্বক বের করে নিয়ে যাওয়ার হুমকির অভিযোগ এনে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে চেম্বার ভবন মিলনায়তনে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।