৩ ভাদ্র, ১৪৩৩ - ১৮ আগস্ট, ২০২৬ - 18 August, 2026

চিলমারীতে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সমন্বয় সভা

7
2026-08-18 19:31:51

news-picture

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে সমন্বয় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চিলমারী উপজেলা অডিটোরিয়াম হলরুমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা টেরে ডেস হোমস ইতালিয়ার উদ্যোগে ‘সমতার আলো’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির (সিবিসিপিসি) সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় শিশু সুরক্ষায় চলমান কার্যক্রম, অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম স্থানীয় বাস্তবতা ও বিদ্যমান নীতিমালার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করতে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ, সহায়ক ও অধিকারভিত্তিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব। এ ধরনের উদ্যোগ শিশু সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবে এবং প্রান্তিক শিশুরাও সমতার ভিত্তিতে শিক্ষার সুযোগ পাবে।

সভায় সিবিসিপিসির সভাপতি মো. মজমুল হক, ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা কর্মকর্তা মো. রিপন সরকার এবং টেরে ডেস হোমস ইতালিয়ার প্রকল্প সমন্বয়ক হিরন্ময় সরখলসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা শিশুদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা কার্যক্রমকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

সর্বশেষ

জনপ্রিয়