১৮ আশ্বিন, ১৪৩৩ - ০৩ অক্টোবর, ২০২৬ - 03 October, 2026

পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নতুন কমিটি ঘোষণা

152
2026-08-18 19:44:38

news-picture

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলার পারুল ইউনিয়নের সৈয়দপুর কেরামতিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় রুমে এ কমিটি ঘোষণা করা হয়।

রংপুর জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন কমিটির সভাপতি শাকিউল আলম নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি জয়নাল আবেদীন, সহসভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা ও কোষাধ্যক্ষ আল আমিন।

সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিজোনাথ চন্দ্র, ফারুক হোসেন, আমজাদ হোসেন, আজিজার রহমান, আকতারা বেগম, লাইজু বেগম, মর্জিনা বেগম ও রেশমা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমোবায় কার্যালয়ের পরিদর্শক ও অন্তর্র্বতী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনজুর আলম, সদস্য নুরে আলম সিদ্দিকী, উপজেলা সমোবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক রেহেনা পারভিন, পারুল ইউনিয়ন বিএনপির সহসভাপতি সালেহ আহমেদ বাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সহো স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন কমিটি সমিতির কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি পানি ব্যবস্থাপনা ও সদস্যদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সর্বশেষ

জনপ্রিয়