২১ আশ্বিন, ১৪৩৩ - ০৬ অক্টোবর, ২০২৬ - 06 October, 2026

রংপু্রে বিজিবি ও এসআরবি-১৩ এর  যৌথ অভিযানে ২ টি কষ্টিপাথরসহ ২ জন গ্রেফতার

4
2026-10-06 11:13:24

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ও এসআরবি-১৩-এর বিশেষ টহল দলের যৌথ অভিযানে রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগাছায় অভিযান পরিচালনা করে ২ টি কষ্টি পাথরসহ ২ জনকে আটক করা হয়েছে। ওই পাথর দুইটির ওজন ৫০ কেজি এবং মূল্য ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা।

৫ অক্টোবর আরআইবি, এসআইপি ও সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজিউর রহমানের নেতৃত্বে বিজিবি ও এসআরবি-১৩-এর সমন্বয়ে গঠিত বিশেষ টহলদল রংপুর জেলার মিঠাপুকুর, রংপুর শহর ও পীরগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটকৃতরা হলেন মোঃ মজিবর রহমান (৫৭), পিতা—মৃত এন্তাজ আলী, গ্রাম কারণগুটলা, মাহিগঞ্জ, থানা তাজহাট, অপর জন এনামুল হোসেন (৫৫), পিতা মৃত আজর উদ্দিন, গ্রাম,পূর্ব বোতলা,সেন্ট্রাল রোড, থানা কোতোয়ালি, ‍উভয়ের জেলা রংপুর।

আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের রংপুর জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ প্রবাহ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক লেঃ কনেল নাজিউর রহমান এ তথ্য জানান।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়