৩ অগ্রহায়ণ, ১৪৩৩ - ১৮ নভেম্বর, ২০২৬ - 18 November, 2026

সরকারি সম্মানীর আওতায় আসা ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সঙ্গে মতবিনিময় সভা

46
2026-11-16 17:20:25

news-picture

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি সম্মানী কর্মসূচির আওতায় আসা মসজিদ ও মন্দিরের ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় উপজেলার ১৩৫টি মসজিদের ৪০৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ৫টি মন্দিরের ১০ জন পুরোহিত অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় ধর্মীয় নেতারা তাঁদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, এমপি প্রতিনিধি দেলোয়ার হোসেন, মডেল মসজিদের পেশ ইমাম আব্দুস সালাম, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ ও থানার এসআই নাছরুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য দেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শরিফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার রায়হান ইসলাম। এছাড়া উপস্থিত ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতরাও তাঁদের বক্তব্য তুলে ধরেন।

সর্বশেষ

জনপ্রিয়