৫ অগ্রহায়ণ, ১৪৩৩ - ২০ নভেম্বর, ২০২৬ - 20 November, 2026

দিনাজপুর সিঙ্গাপুর প্রবাসী পাশে দাড়াও ফাউন্ডেশন এর সহযোগিতায় বিরলের ধর্মপুর জামকুড়ী জামে মসজিদে মাইকসেট প্রদান

27
2026-11-19 20:00:40

news-picture

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

দিনাজপুর সিঙ্গাপুর প্রবাসী পাশে দাড়াও ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় বিরলের ধর্মপুর জামকুড়ী জামে মসজিদে একটি পূর্ণাঙ্গ মাইকসেট প্রদান করা হয়েছে। মসজিদের মাইকের সমস্যার খোঁজ পেয়ে সুদূর সিঙ্গাপুর প্রবাসী একজন এ উদ্যোগ গ্রহন করেন।

বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাপুর প্রবাসীর পাঠানো অর্থে দিনাজপুর শহর হতে পূর্ণাঙ্গ মাইকসেট ক্রয় করে মাইকসেটটি মসজিদের সম্মানিত মোয়াজ্জেম মোঃ মোজাম্মেল হক এর নিকট হস্তান্তর করেন বিরল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আতিউর রহমান। এসময় বিরল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোঃ মুসলিম হকসহ স্থানীয় মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়