৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১৮ মে, ২০২৬ - 18 May, 2026

সাঘাটায় সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ, কর্তনকৃত গাছ আটক

12
2026-05-18 19:23:49

news-picture

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের  পশ্চিম কচুয়া আকন্দের মোড়ে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করেছে ওই এলাকার আবু তাহের বলে জানা গেছে।

 ১৮ মে সকালে খবর পেয়ে বোনারপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গাছ গুলি আটক করে জব্দ করে থানায় নিয়ে গেছে বলে জানা যায়।  

এতে উপস্থিত হয়েছিল ফরেস্ট অফিসার, স্থানীয় ইউপি চেয়ারম্যান,  মেম্বার সহ নেতৃবৃন্দ।।

তবে এখনো এ বিষয়ে থানায় কোন মামলা না হাওয়ায় জনমনে নানা প্রশ্ন।

সরকারি সম্পদ বিক্রির মুল আসামি সহ জড়িত দের আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল।

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ প্রতিনিধি কে জানান, বিষয়টি আমি শুনেছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়