৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২১ মে, ২০২৬ - 21 May, 2026

গোবিন্দগঞ্জে ৩ মাদকসেবিকে অর্থদন্ডসহ কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত

20
2026-05-21 20:06:51

news-picture

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাদকসেবিকে অর্থদন্ডসহ কারা দন্ড প্রদান করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল আনুমানিক পৌণে ৬টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের বুজরুক বোয়ালিয়া (হীরক পাড়া)এলাকায় একটি বাসায় পুলিশ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে ৩ মাদক সেবীকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মাদক সেবনকারীদের প্রতেককে ১শ’ টাকা জরিমানা এবং ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড করা হয়। দন্ডপ্রাপ্ত মাদক সেবিরা হলো-গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের চাঁপড়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে সোহানুর রহমান সোহান (২৮), েেগাবিন্দগঞ্জ পৌর শহরের বুজরুক বোয়ালিয়া (হীরক পাড়া) গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে রাকিব হোসেন(৩৪) ও একই গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মেহেদুল ইসলাম(৪৩)।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, গ্রেপ্তারকৃত ৩ মাদকসেবিকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়