২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১০ জুন, ২০২৬ - 10 June, 2026

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান মজিবর বিএসসি’র বাড়িতে দস্যুতার ঘটনায় ৩জন গ্রেফতার

16
2026-06-09 20:15:50

news-picture

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মজিবর রহমান বিএসসি’র বাড়িতে সংঘটিত দস্যুতার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে ।

জানা গেছে, গতকাল সোমবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে কোমরপুর বাজার থেকে ওই ৩ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো-গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের খামারপাড়া গ্রামের শাহিন সরকারের ছেলে মমিন সরকার ইদু(৩১), একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে উজ্জল মিয়া(৩২) এবং পলাশবাড়ি উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর(ফকির পাড়া) গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে  রুহুল হক(৪৩)। মামলার তদন্তকারী কর্মকর্তা  গোবিন্দগঞ্জ থানার এসআই আহসান হাবিব সরকার জানান, গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জুন রাতে গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মজিবর রহমান বিএসসি’র উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত মধ্যপাড়া গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ পরের দিন রাতে অভিযান চালিয়ে কোমরপুর বাজার এলাকা থেকে উল্লেখিত ৩ জনকে গ্রেফতার করে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, পুলিশের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শনাক্ত করে এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদেরকে গ্রেফতারের জোর তৎপরতা অব্যাহত  রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়