১০ আষাঢ়, ১৪৩৩ - ২৪ জুন, ২০২৬ - 24 June, 2026

গঙ্গাচড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে মালিকানা জমি জবর দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

91
2026-06-24 18:23:12

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর মটুকপুর এলাকায় এক ইউপি সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে নিজ মালিকানা সম্পত্তি জোর পূর্বক দখল, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নয়া মিয়া (৬৫) গঙ্গাচড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নয়া মিয়া দীর্ঘদিন ধরে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করছেন এবং অবশিষ্ট জমিতে বিভিন্ন প্রজাতির গাছপালা রোপণ ও চাষাবাদ করে ভোগদখল করে আসছেন। তবে স্থানীয় ইউপি সদস্য আব্দুল বাতেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, গত ২২ জুন সকাল আনুমানিক ১০টার দিকে ইউপি সদস্য আব্দুল বাতেনের নেতৃত্বে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুক্তভোগীর বসতবাড়ি সংলগ্ন জমিতে প্রবেশ করেন। এ সময় তারা নয়া মিয়াকে জমি ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। তিনি এতে আপত্তি জানালে অভিযুক্তরা জোরপূর্বক প্রায় এক শতক জমি দখল করে সেখানে সীমানা নির্ধারণের জন্য খুঁটি স্থাপন করে মাটির আল নির্মাণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নয়া মিয়া অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভবিষ্যতে জমিতে গেলে মারধর, মিথ্যা মামলায় ফাঁসানো, বাড়িঘরে আগুন দেওয়া এমনকি হত্যার হুমকিও দেন। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে অভিযোগে উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দা রেজিনা বেগম, আলা মিয়া ও মাহাবুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে যে কোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারল।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল বাতেন বলেন, বিবাদমান জায়গায় আমার নামে এক একর জমি রেকর্ড হয়েছে। তবে সেখানে কতটুকু জমি আছে তা পরিমাপ করে দেখিনি। পুরাতন আল ভেঙ্গে নয়া মিয়ার জমিতে নতুন করে আল দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, নতুন করে আল ও খুঁটি দে

সর্বশেষ

জনপ্রিয়