১০ আষাঢ়, ১৪৩৩ - ২৪ জুন, ২০২৬ - 24 June, 2026

র‌্যাব-১৩ এর অভিযানে অনলাইন জুয়ার মালামাল জব্দসহ চারজন মাস্টার এজেন্ট গ্রেফতার

38
2026-06-24 18:27:02

news-picture

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে অনলাইন জুয়ার মালামালসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ জুন) মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারে এবং রংপুরের পীরগঞ্জ উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করার কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল, ০১ টি ল্যাপটপ, ০১ টি ল্যাপটপ ব্যাগ ও ০১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত আসামীরা হলেন, উপজেলার কশিগাড়ি গ্রামের বেল্লাল হোসেনের ছেলে শাফিউল ইসলাম, শ্রীচন্দ্রপুর গ্রামের মাহতাব হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৬) এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুয়াতপুর গ্রামের আব্দুল খলিলের ছেলে শাহীন মিয়া (২৪), আলী হোসেনের ছেলে রানা মিয়া (২৫)।

বুধবার (২৪ জুন) বিকেলে প্রেস বিজ্ঞপপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে দীর্ঘ দিন যাবৎ একটি চক্র অনলাইনে জুয়া খেলা পরিচালনা করে আসছে। পরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে একজন এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার ১৪ নং চতরা ইউনিয়নের কুয়াতপুর হামিদপুর গ্রামে অভিযান পরিচালনা করে তিন জনকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামিরা অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে। তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন অনলাইন জুয়ার প্লাটফর্ম ব্যবহার করে অবৈধ অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল এবং বিকাশ, নগদ, উপায় ইত্যাদি মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে জুয়ার গ্রাহকদের সাথে আর্থিক লেনদেন করতো।

তিনি আরো জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০/২৪ ধারা অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অনলাইন জুয়া বা ক্যাসিনোসহ বিভিন্ন সাইবার অপরাধ প্রতিরোধে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়