৭ আষাঢ়, ১৪৩৩ - ২১ জুন, ২০২৬ - 21 June, 2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার দায়িত্বশীলদের যৌথ সভা

46
2026-06-21 17:44:12

news-picture

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখা ও সহযোগী সংগঠনসমূহের দায়িত্বশীলদের  যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২১ জুন) সকাল ১১টায় গঙ্গাচড়া উপজেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো. আনিচুর রহমান। উপজেলা সেক্রেটারি মো. ইউনুছ আলীর সঞ্চালনায় এবং হাফেজ মাওলানা মুহাদ্দিস শরিফুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ এ টি এম গোলাম মোস্তফা বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মো. মাহমুদুর রহমান রিপন সরকার।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ এ টি এম গোলাম মোস্তফা বাবু দেশের কল্যাণে কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দলের নেতাকর্মীদের ত্যাগ ও কুরবানির মানসিকতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ওলামা-মাশায়েখ এবং আইম্মা পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করা, সাংগঠনিক সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মসূচি সফল বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়