৭ আষাঢ়, ১৪৩৩ - ২১ জুন, ২০২৬ - 21 June, 2026

বদরগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

11
2026-06-21 17:13:06

news-picture

বদরগঞ্জ রংপুর প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে কৃষিতে আধুনিক প্রযুক্তির  সম্প্রসারণ উৎপাদনশীলতা বৃদ্ধি পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) দুপুরে উপজেলা পরিষদের চত্বরে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটনার প্রকল্পের মনিটরিং অফিসার অশোক কুমার রায়। উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ। উম্মে হাবিবা মুন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বদরগঞ্জ রংপুর।

সর্বশেষ

জনপ্রিয়