৩ শ্রাবণ, ১৪৩৩ - ১৮ জুলাই, ২০২৬ - 18 July, 2026

বিরামপুরে নারীকে নিপীড়নের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

11
2026-07-18 19:50:11

news-picture

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার একইর দক্ষিণপাড়া গ্রামে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলার পর পুলিশ অভিযুক্ত মাসুদ রানাকে (৪৫) গ্রেফতার করে শনিবার (১৮ জুলাই) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে। তিনি একইর দক্ষিণপাড়া গ্রামের মৃত: মছির উদ্দিন সরকারের ছেলে এবং ৬নং জোতবানী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১নং ওয়ার্ড সদস্য।

মামলা সূত্রে প্রকাশ, ইউপি সদস্য মাসুদ রানার একইর বাজারে বিকাশের দোকান রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে দোকান বন্ধ থাকায় তার প্রতিবেশি ৪৫ বছর বয়সী এক নারী ২ হাজার টাকা বিকাশ করতে তার বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে টাকা পাঠানোর পর মাসুদ রানা ঐ নারীকে জড়িয়ে ধরে নিপীড়ন করেন। ঐ নারীর চিৎকারে প্রতিবেশিরা জড়ো হলে মাসুদ রানা পালিয়ে যায়। এঘটনায় শুক্রবার বিরামপুর থানায় মামলা হয়েছে এবং সন্ধায় পুলিশ মাসুদ রানাকে গ্রেফতার করেছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, অভিযুক্তকে গ্রেফতারের পর শনিবার (১৮ জুলাই) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়