১৯ শ্রাবণ, ১৪৩৩ - ০৩ আগস্ট, ২০২৬ - 03 August, 2026

নীলফামারীর এক মেলায় মিলছে বিভিন্ন  সেবা

16
2026-08-03 19:59:58

news-picture

নীলফামারী  প্রতিনিধিঃ

ষাটোর্ধ্ব বছর বয়সি আলতাফ উদ্দিন দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে ঘুরে পায়নি বয়স্কভাতার কার্ড। আজকে তিনি এসেছেন সমাজসেবা কার্যালয়ের আয়োজিত ভাতা ও কৃষি ঋণ মেলায়। সেখানে এসে আবেদন করে হবেন বয়স্কভাতার সুবিধাভোগী। 

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলবে নীলফামারীর কিশোরগঞ্জের উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা কার্যালয়ের আয়োজিত ভাতা ও কৃষি ঋণ মেলা।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মেলার উদ্‌বোধন করেন। এসময়ে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ও সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা  উপস্থিত ছিলেন। 

একই স্থানে মিলছে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবা। প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা ও বিধবা ভাতার আবেদন গ্রহণের পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুযোগ থাকায় সেবাপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

এই সেবামেলায় নারী-পুরুষ সকাল থেকেই ভিড় করেন। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাতার আবেদন গ্রহণ করেন এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার অংশ হিসেবে আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। 

সেবা নিতে আসা মনজিলা বেগম বলেন, এক জায়গায় একাধিক সরকারি সেবা পাওয়ায় আমাদের সময় ও খরচ দুটিই সাশ্রয় হয়েছে। বিশেষ করে প্রবীণ, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর।

আরেক বৃদ্ধা খাদিজা বেগম বলেন, দীর্ঘদিন ধরে ঘুরেছিলাম ইউনিয়নে পরিষদে তবুও আমার ভাতার কার্ড হয়নি। আজকে এখানে এসে ভাতার

আবেদন করলাম। এখানে এসে সুবিধা পেয়ে আমরা খুশী। 

প্রতিবন্ধী ভাতা করতে আসা নাসির উদ্দিনের বাবা রাজু ইসলাম বলেন, আমার ছেলের প্রতিবন্ধীর আবেদন করেছিলাম সুবিধা পাইনি। এখানে মেলা হওয়ার কথা শুনে এসে বিনামূল্যে আবেদন করলাম।

 

এবিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন  বলেন, আজকের মেলায় সেবাগ্রহীতা এসে আবেদন করছেন। আমরা সকল কাগজপত্র যাচাই-বাছাই করে আবেদন গ্রহণ করছি। সমাজসেবায় সেবা পেতে কোন টাকা পয়সা লাগেনা। আজকে বিভিন্ন এলাকা থেকে সুবিধা নিতে আসা সুবিধাভোগীদের সেবা দিতে আমরা কাজ করছি।

সর্বশেষ

জনপ্রিয়