৩ ভাদ্র, ১৪৩৩ - ১৮ আগস্ট, ২০২৬ - 18 August, 2026

গোবিন্দগঞ্জে কলেজ শিক্ষককের বাসায় অগ্নিকাণ্ডে ফ্রি ল্যান্সিং এর কাজে ব্যবহৃত সরঞ্জামসহ অর্ধ কোটি টাকার ক্ষতি

9
2026-08-18 19:55:27

news-picture

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কলেজ শিক্ষকের বাসায় অগ্নিকান্ডে  বাসার দ্বিতীয় তলায় থাকা ভাড়াটিয়ার বিভিন্ন আসবাবপত্র পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের প্রভাষক জামালুর রহমানের মহিমাগঞ্জ বাজারের পাশ্বে অবস্থিত কৃষি ব্যাংক সংলগ্ন বিল্ডিং বাসার দ্বিতীয় তলা ভাড়া নিয়ে  শাকিল আহম্মেদ শিমুল নামে এক ব্যক্তি পরিবারসহ দীর্ঘদিন থেকে বসবাস করছেন। সেখানে তিনি ফ্রি ল্যান্সিং রেমিট্যান্স এর কাজ করতেন। গতকাল সোমবার(১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে ওই বাসায় আগুন লাগলে মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে।  অগ্নিকান্ডে ফ্রি ল্যান্সিং কাজে ব্যবহৃত যাবতীয় সরঞ্জামসহ ওই বাসার টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, শো-কেস, ওয়ারড্রব, এসি, ফ্যান, খাট ও কাপড়-চোপড় ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের অগ্নি নির্বাপক দলের কর্মীরা প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় লোকজন ধারণা করছেন। ফ্রি ল্যান্সার রেমিট্যান্স যোদ্ধা শাকিল আহম্মেদ শিমুল জানান, ফ্রি ল্যান্সিং কাজে ব্যবহৃত যাবতীয় সরঞ্জামাদী আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে তার কমপক্ষে ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন।

 গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাসুদ রানা অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে- তবে ফায়ার সার্ভিসের উচ্চ পর্যায়ের অভিজ্ঞ অগ্নি নির্বাপক টিম ঘটনাস্থল পরিদর্শন করার পর আগুনের সূত্রপাত এবং ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে জানা যাবে।

সর্বশেষ

জনপ্রিয়