১৯ ভাদ্র, ১৪৩৩ - ০৩ সেপ্টেম্বর, ২০২৬ - 03 September, 2026

ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

70
2026-09-03 20:32:14

news-picture

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উদয় ফাউন্ডেশনের আয়োজনে আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে মাদক ও বাল্যবিবাহ বিরোধী র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বলদিয়া কলেজ মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উদয় ফাউন্ডেশনের পরিচালক নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আকতার,বলদিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুুবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান,ওসি অর্পণ কুমার দাস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারেক,সভাপতি রফিকুল ইসলাম, বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর বেগম, মাদরাসা সুপার আব্দুল আউয়াল প্রমূখ। বক্তারা এ আয়োজনের জন্য বিদ্যালয়ের সভাপতি ও উদয় ফাউন্ডেশনের পরিচালক নূরুল ইসলামের প্রশংসা করেন।

মানব বন্ধনে সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতা কর্মী, যুব সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক ও স্থানীয় ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশ গ্রহণকারীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক স্লোগান সংবলিত প্লে­কার্ড ও ব্যানার দেখা যায়। সমাবেশে বক্তারা বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। বলদিয়া ইউনিয়নকে মাদক ও বাল্যবিবাহ মুক্ত করতে পুলিশ প্রশাসনকে জিরো টলারেন্স নীতিতে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, সীমান্ত ঘেঁষা এই ইউনিয়নে মাদকের সরবরাহ আশঙ্কাজনকভাবে বেড়েছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা মাদক সিন্ডিকেটের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

 

সর্বশেষ

জনপ্রিয়