৩ কার্তিক, ১৪৩৩ - ১৯ অক্টোবর, ২০২৬ - 19 October, 2026

কাউনিয়ায় নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে বাকপ্রতিবন্ধি তরুনীর লাশ উদ্ধার

19
2026-10-18 20:00:34

news-picture

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় নিখোঁজের তিনদিন পর স্থানীয় পুকুরের পানিতে ভাসতে ছিলো বাক ও মানসিক প্রতিবন্ধি তাহমিনা খাতুনের (২৫) লাশ। পুলিশ স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে ওই মেয়ের লাশ উদ্ধার করে । মৃত্যুর রহস্য উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসি বিভাগের পাঠায় পুলিশ। 

রবিবার (১৮ অক্টোবর) উপজেলার কুর্শা ইউনিয়নের মহেষা দর্গারপাড় এলাকায় জনৈক্য আতোয়ার রহমানের পুকুর থেকে ওই যুবতীর লাশ উদ্ধার হয়েছে।

নিহত মানসিক প্রতিবন্ধি তাহমিনা খাতুন উপজেলার হারাগাছ পৌরসভার ফাতাংটারী গ্রামের মোরসেলিমের মেয়ে।

তাহমিনার স্বজনদের বরাদ দিয়ে কাউনিয়া থানা পুলিশ জানায়, ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে দুইটার দিকে বাক-প্রতিবন্ধি যুবতী তাহমিনা খাতুন হারাগাছ পৌর শহরের নিজ বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। খোঁজাখুজরি পর সন্ধান না পেয়ে পরদিন শুক্রবার মেয়েটির পিতা মোরসেলিম বাদী হয়ে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানায় নিখোঁজ ডায়েরী করে। রবিবার সকাল পৌনে ১০টার দিকে স্থানীয় লোকজন মীরবাগ মহেষা দর্গারপাড় এলাকায় আতোয়ারের পুকুরের পানিতে অজ্ঞাত মেয়ের মরদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তার ওই মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে তাহমিনাকে সনাক্ত করে।

তাহমিনার ভাই আলমগীর হোসেন জানান, তার বোন জন্মগতভাবে কথা বলতে পারতে না ও মানসিক প্রতিবন্ধি এবং শারিরীকভাবে দুর্বল ছিল। সে মাঝে মাঝে বাড়ী থেকে বের হয়ে অন্যের বাড়ীতে এবং বাজারে গিয়ে মানুষকে জ্বালাতন করতো। তাই তাকে বাড়ীতে আটকে রাখা হতো। বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদদ্যের অজান্তে বাড়ী থেকে বের হয়ে হারিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরও বোনের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। সে আজ বৃহস্পতিবার সকালে বোনের সন্ধানে মীরবাগ এলাকায় আসেন। সেখানে এসে জানতে পারেন দর্গারপাড় এলাকায় পুকুর থেকে এক মেয়ের লাশ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তার বোনকে সনাক্ত করেন। 

আলমগীর বলেন, তার বাক ও মানসিক প্রতিবন্ধি বোন বৃহস্পতিবার বাড়ী থেকে বের হয়ে ঘুরতে ঘুরতে হয়তো মীরবাগ মহেষা দর্গারপাড় এলাকায় এসে ছিলো। এখানে এসে শারিরীকভাবে দুর্বলের কারণে পুকুরে পড়ে গিয়ে মারা যেতে পারে।

কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) বাদল কুমার মন্ডল বলেন, ওই মেয়েটি রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানাধীন এলাকা থেকে নিখোঁজ হয়ে ছিলো। মেয়েটির বাক ও মানসিক প্রতিবন্ধি কার্ড রয়েছে। নিখোঁজের তিনদিন পর আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে স্থানীয় একটি পুকুরে মেয়েটির মরদেহ ভাসতে দেখতে পায় লোকজন। খবর পেয়ে পুলিশ পুকুর থেকে ওই মেয়ের লাশ উদ্ধার করে। মেয়েটির পরনে ছিল ফুলহাতা জামা ও লাল চোচ পায়জামা।

ওসি আরো বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এ ব্যাপারে মেয়েটির পিতার আবেদনের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়