২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ০৭ জুন, ২০২৬ - 07 June, 2026

গঙ্গাচড়ায় ডিবি'র অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক ১

আমাদের প্রতিদিন
537
2024-10-19 04:28:33

news-picture

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুর জেলা ডিবি'র অভিযানে ৩ কেজি গাঁজাসহ  ইমন (২৩) নামে এক মাদক কারবারি আটক হয়েছে।

আটক ইমন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের ইসলাম উদ্দীনের ছেলে।

রংপুর জেলা ডিবি সুত্রে জানা যায়, শুক্রবার সকালে লালমনিরহাটের কাকিনা থেকে ইমন

অজ্ঞাতনামা ভাড়াটিয়া মোটরসাইকেলের পিছনের সিটে বসে রংপুর শহরের দিকে যাচ্ছিলো। গোপন সংবাদে

রংপুর জেলা ডিবি'র এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির সঙ্গীয় অফিসার ফোর্সসহ

গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের

পূর্ব ইচলী এলাকা থেকে ইমনকে আটক করে। এসময় তার পিঠে থাকা ট্রাভেল ব্যাগের ভিতরে সাদা রংয়ের পলিথিনের পৃথক পৃথক ০৩টি প্যাকেটে ০৩(তিন) কেজি গাঁজা এবং পকেটে থাকা ১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে পুলিশ।

গঙ্গাচড়া মডেল থানায় দায়িত্বে থাকা ডিউটি অফিসার এস আই অর্চনা বলেন, আটক ইমনকে মাদক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়