১১ আষাঢ়, ১৪৩৩ - ২৫ জুন, ২০২৬ - 25 June, 2026

রসিকে ৮৬ হাজার শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে.....সিটি প্রশাসক

6
2026-06-25 20:29:23

news-picture

নিজস্ব প্রতিবেদক:

আগামী (২৮ জুন/২৬) রোজ রোববার ১(এক) দিন ব্যাপী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রংপুর সিটি কর্পেরেশনের আওতাধীন ৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৬৬ জন সুপারভাইজার, মনিটরিং ও সুপারভিশন কর্মকর্তা ০৬ জন এবং ৫৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সর্বমোট ৬৬৬ জনের মাধ্যমে মোট ৮৬ হাজার জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১২টায় রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য দেন সিটি প্রশাসক এড. মাহফুজ উন নবী চৌধুরী।

এ সময় তিনি জানান, ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১৬ হাজার ৬২৯ জন শিশুকে নীল রং এর ভিটামিন “এ” ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৯ হাজার ৩৭১ জন শিশুকে লাল রং এর ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। যদি কোন শিশুকে গত চার মাসের মধ্যে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে তবে সেই শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর প্রয়োজন নাই।

প্রশাসক বলেন, আপনাদের মাধ্যমে আমি রংপুর সিটি কর্পোরেশন বাসীকে জানাতে চাই, এই ভিটামিন “এ” ক্যাপসুলে সাধারনত কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি খাওয়ানোর পরে কোন শিশুর বমি বমি ভাব হতে পারে। বমি বমি ভাব হলে অভিভাবকদের না ঘাবড়ে প্রয়োজনে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে। শিশুকে ভরা পেটে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়াতে হবে। কান্নারত অবস্থায় বা জোর করে কোন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো যাবে না। আন্ত বা গোটা ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না। ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ক্যাপসুলের ভেতরের তরল ভিটামিন “এ” শিশুকে খাওয়াতে হবে। তবে আগে থেকে ক্যাপসুলের মুখ কেটে রাখা যাবে না। ভিটামিন ‘এ’ দৃষ্টি শক্তি বজায় রাখে ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়।

সিটি প্রশাসক আরো বলেন, এ সংক্রান্ত সকল তথ্যের জন্যে রংপুর এর সিভিল সার্জন, ডাঃ শাহীন সুলতানা (মোবাইল-০১৭০১-২৪৮১৮২), রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজ (মোবাইল- ০১৭১৬-৩০৭৩৭৩), রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ পলাশ কুমার রায় (মোবাইল- ০১৭৩৩-৩৯০০৯০), রংপুর সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর মোহাম্মদ আলী (মোবাইল-০১৮৪৯-৭৩৯০৩৫), নম্বরে যোগাযোগ করবেন।

সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাকিব হাসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান এবনে তাজসহ রসিকের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়