২৯ মাঘ, ১৪৩২ - ১১ ফেব্রুয়ারি, ২০২৬ - 11 February, 2026

লালমনিরহাটে জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 year ago
256


রাবিউল ইসলাম, পাটগ্রাম:   

লালমনিরহাটে "অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" স্লোগান নিয়ে ৩৩তম আন্তর্জাতিক এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসন চত্ত্বরে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে লালমনিরহাট স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের সহযোগিতায় এ বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান। এ লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীসহ লালমনিরহাট স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে লালমনিরহাট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, লালমনিরহাট স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে লালমনিরহাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth