৩ শ্রাবণ, ১৪৩৩ - ১৮ জুলাই, ২০২৬ - 18 July, 2026

গঙ্গাচড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক-১

আমাদের প্রতিদিন
477
2025-01-10 02:36:29

news-picture

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ সুমন মিয়া (২৮) নামে এক মাদক কারবারি আটক হয়েছে।গতকাল বুধবার (৮ জানুয়ারী) রাত নয়টার দিকে গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী এলাকা থেকে তাকে আটক করা হয়। সুমন লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকার নজু মিয়ার ছেলে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে সুমন অটো যোগে লক্ষীটারী ইউনিয়নের মহিপুর ব্রিজ দিয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদে জেলা ডিবি'র অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মামুনুর রশিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাকে আটক করে। এ সময় সুমনের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, সুমনের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়