৫ বৈশাখ, ১৪৩৩ - ১৯ এপ্রিল, ২০২৬ - 19 April, 2026

গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ১০ পরিবারের বাড়ীঘর নগদ টাকা স্বর্ণালংকার ও মালামাল ভস্মিভূত:দগ্ধ হয়ে ৭টি গরুর মৃত্যু

আমাদের প্রতিদিন
1 year ago
160


গোবিন্দগঞ্জ(গাইবান্ধা )প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ১০ পরিবারের বাড়ীঘর সহ নগদ টাকা স্বর্ণালংকার,মোটরসাইকেল ও মালামাল ভস্মিভ’ত হয়েছে। এ সময় দগ্ধ হয়ে ৭টি গরু মারা গেছে। গতকাল বুধবার ভোরে উপজেলার শালমারা ইউনিয়নের নীলকন্ঠ পুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান অগ্নিকান্ডে ওই গ্রামের ঁজহুরুল ইসলামের পুত্র শাহ আলম, শরিফুুল ইসলাম, শহিদ ইসলাম, ইজার উদ্দীনের পুত্র শহিদুল ইসলাম, আতিকুল ইসলাম, মিন্টু ইসলাম ওয়াহেদ আলীর পুত্র  ইমরান আলী, আব্দুর রশিদ, আনারুল ইসলাম সহ তাদের প্রতিবেশী ১০ পরিবারে বসতবাড়ীতে অগ্নিকান্ডে মোটরসাইকেল ঘরে রাখা স্বর্ণালংকার, আসবাবপত্র, নগদ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ভস্মিভ’ত হয়। এ ঘটনায় অগ্নিদগ্ধ  হয়ে ৭টি গরুও মারা যায়। শালমারা ইউপি চেয়ারম্যান সঞ্জীব হোসেন পলাশ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান দুর্গম এলাকা হওয়ায় দমকল বাহীনি আসার আগেই বাড়ীগুলি পুড়ে যায়। কি ভাবে অগ্নিকান্ডের সুত্রপাতের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth