রংপুর র্যাব-১৩ হাতে বিপুল পরিমান মাদকসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শরিফুল ইসলাম,রংপুর:
২৯ এপ্রিল দিনাজপুরের কোতয়ালী থানার খানপুর জাগিরপাড়া এলাকা থেকে ৫৮১ বোতল ফেন্সিডিল, ৩৬২ বোতাল এস্কাফ, ২১৯ বোতাল আরসি কাফ ও ২৫ বোতল বিদেশী মদসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ ।
দিনাজপুরের কোতয়ালীর খানপুর জাগির পাড়ার পলাতক আসামি রায়হান কবির @ বাবু (৩৫), বসতবাড়ীর পরিত্যক্ত লাকড়ী ঘরের ভিতরে অভিযান পরিচালনা করে ৫৮১ বোতল ফেন্সিডিল সমজাতীয় অবৈধ মাদকদ্রব্য (৩৬২ বোতল এস্কাফ ও ২১৯ বোতল আরসি কাফ+) এবং ২৫ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী জুয়েল বাবুকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-১৩।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।