১২ মাঘ, ১৪৩২ - ২৫ জানুয়ারি, ২০২৬ - 25 January, 2026

পীরগাছার ইটাকুমারী ইউনিয়ন বিএনপির দুটি ওয়ার্ডে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
11 months ago
129


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডে উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির আহম্মেদ। এসময় উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ¦ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব গোলাম মোস্তফা গোলাপ, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক গোলাপ পাটোয়ারী, দেলোয়ার হোসেন, নাজিউর রহমান, মিঠুন মিয়া নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন। 

এ ওয়ার্ডে প্রতিদ্বন্দীতা করেন করেন ৯ জন প্রার্থী। মোট প্রাপ্ত ১৫১ ভোটের মধ্যে মশিউর রহমান ৭৬ ভোট পেয়ে সভাপতি আর হাফিজুর রহমান ৬২ ভোট পেয়ে সাধারন সম্পাদক এবং রফিকুল ইসলাম ৬৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরে বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এছাড়াও ছোট হায়াত খাঁ স্কুলে ৫নং ওয়ার্ড বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth