২৫ ফাল্গুন, ১৪৩২ - ১০ মার্চ, ২০২৬ - 10 March, 2026

অসহায়দের অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে সাংবাদিককে গণধোলাই দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

3 hours ago
17


ডোমার(নীলফামারী)প্রতিনিধি:

গরিব ও অসহায় পরিবারের জন্য সরকারের দেওয়া বাড়ি নির্মাণ অনুদানের টাকা আত্মসাতের অভিযোগে নীলফামারীর ডোমারে এক স্থানীয় সাংবাদিককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুক্তভোগীদের ৪টি চেক।

নীলফামারীর ডোমারে গরিব ও অসহায় পরিবারের জন্য সরকারের দেওয়া বাড়ি নির্মাণ অনুদানের ৬ হাজার টাকার চেক আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় সাংবাদিক আবরার হোসেন আলভীর বিরুদ্ধে।

রবিবার দুপুরে ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ৬ জন অসহায় পরিবারের মাঝে টিনসহ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অভিযোগ রয়েছে, অনুদান পাওয়ার পরপরই ওই পরিবারের কাছ থেকে চেক কেড়ে নেন সাংবাদিক আবরার হোসেন আলভী। এ ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে এলাকাবাসী। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় তারা।

ভুক্তভোগীরা জানান, সরকারি অনুদান পাওয়ার আগেই সাংবাদিক আলভী তাদের সঙ্গে চুক্তি করেন। অনুদান পাওয়ার পর তাদের কাছ থেকে ৬ হাজার টাকার চেক নিয়ে নেন তিনি.

স্থানীয় সাংবাদিকেরাও আলভীর এই ধরনের কর্মকান্ড ক্ষুব্ধ হয়ে জানান প্রতারনামূলক সাংবাদিকতার বিরুদ্ধে প্রশাসনকে স্বোচ্চার হতে হবে।

এ বিষয় সাংবাদিক আলভী জানায় অনেকেই আবেদন করে কোনো সহযোগীতা পায়নি। যারা বঞ্চিত হয়েছে তাদের কিছু সহযোগীতা দিতেই চেকগুলো নেয়া হয়েছে।

ভক্সপপ: সাংবাদিক আলভী

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, অফিস থেকে নিয়ম অনুযায়ী চেক ও টিন হস্তান্তর করা হয়েছিল। পরে কার্যালয়ের বাইরে গিয়ে ভুক্তভোগীরা সেই চেক ওই সাংবাদিককে দিয়েছেন বলে জানা যায়। পরবর্তীতে চেকগুলো উদ্ধার করে আবার ভুক্তভোগীদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে একইদিন সকালে ডোমার প্রেসক্লাব হলরুমে সাংবাদিক আবরার হোসেন আলভীর বিরুদ্ধে টাকার বিনিময়ে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন কয়েকটি ভুক্তভোগী পরিবার।

আবরার হোসেন আলভী নীলফামারীর ডোমার উপজেলায় মুভি বাংলা টেলিভিশন ও দৈনিক দেশ বুলেটিনের স্থানীয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বিকেলে তাকে উপজেলা পরিষদ এলাকা থেকে আটক করে ডোমার থানা পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth