১০ বৈশাখ, ১৪৩৩ - ২৪ এপ্রিল, ২০২৬ - 24 April, 2026

কুড়িগ্রামে অসহায় দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ

6 hours ago
19


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুড়িগ্রাম সদরের যাএাপুর ইউনিয়নের চর যাএাপুর মোল্লাপাড়া গ্রামে সকাল শুরু হয়ে  দিনব্যাপী  কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি এর  অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, সহকারী পরিচালক মতিউর রহমান।

এ সময় কুড়িগ্রাম সদর যাত্রাবাড়ী ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের  প্রায় পাঁচ শতাধিক অসহায় দু:স্থ মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

চিকিৎসাসেবা নিতে আসা মোল্লা পাড়া গ্রামের আব্দুল মান্নান বলেন অনেক দিন থেকে বাথ ব্যাথায় ভুগতেছি শুনলাম বিজিবি টাকা ছাড়া চিকিৎসা সেবা ও ওষধ দিতেছে আমিও নিলাম। এখন চিকিৎসা ও ওষধ পেয়ে খুবই ভালো লাগছে।

যাএাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন বিজিবির এই রকম সামাজিক মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth