রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শিমুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক, রংপুর সরকারী কলেজের সাবেক নির্বাচিত জিএস, বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য ওয়াসীমুল বারী শিমু গত ২ জুন রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিলো (৫৫) বছর। তিনি দীর্ঘদিন হতে মরণ ব্যাধী ক্যান্সারে ভুগছিলেন ও রংপুর ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। ওয়াসীমুল বারী শিমু পারিবারিকভাবে স্ত্রীসহ জমজ দুই সন্তানের জনক। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল সূশীল সমাজ সমবেদনা জ্ঞাপন করেছেন।
ওয়াসীমুল বারী শিমুর জানাযার নামাজ বুধবার (৩ জুন) বাদ যোহর রংপুর কমার্শিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ও পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পূর্ণ করা হয়।
জানাযায় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সূশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ পরিবারের খোঁজ নেন ও শোক শন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।