সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রংপুরে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবি সহ দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির রংপুর মহানগর শাখা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে মহানগর ছাত্র শিবিরের আয়োজনে কারমাইকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে শিবির নেতারা, বলেন, সারাদেশে আবারো নতুন ফ্যাসিস্ট তৈরির চেষ্টা চলছে। এসময় অবিলম্বে সরকারকে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করার আহবান জানানো হয়। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন শিবির নেতারা।
সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি আনিসুর রহমান, জেলা সভাপতি হামিদুর রহমান, বেরোবি সভাপতি সুমন সরকার অফিস সম্আপাদক আলবির, কারমাইকে কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসানসহ নেতৃবৃন্দ। এ সময় রংপুর মহানগর, জেলা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।