১০ বৈশাখ, ১৪৩৩ - ২৪ এপ্রিল, ২০২৬ - 24 April, 2026

নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

6 hours ago
28


নীলফামারী প্রতিনিধি:

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কেন্দ্রে বেলুন উড়িয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশ নেন।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক আব্দুল মান্নান, জেলা তথ্য কর্মকর্তা বায়েজিদ হোসেন এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রশিদুল ইসলাম।

সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির বিবরণ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. আতিউর রহমান শেখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth