৮ বৈশাখ, ১৪৩৩ - ২১ এপ্রিল, ২০২৬ - 21 April, 2026

কাউনিয়ায় কুর্শা ইউনিয়ন বিএনপির সন্মেলন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 year ago
357


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুর্শা  ইউনিয়ন শাখার  সন্মেলন মঙ্গলবার বিকালে ধর্ম্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

কুর্শা ইউনিয়ন বিএনপির আহবায়ক খাজা আলাউদ্দিন সম্রাটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা, সন্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য মোঃ লিটন পারভেজ,প্রধান বক্তা ছিলেন  জেলা বিএনপির সদস্য ফজলুর রহমান বাদল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, যুগ্ন আহবায়ক রকিবুল হাসান পলাশ, আলমগীর চৌধুরী লিটন,আখতারুজ্জামান মন্ডল,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম,কুর্শা ইউনিয়ন বিএনপির নেতা শহীদ, মাইদুল ইসলাম,শাহীন প্রমূখ।

সন্মেলনে প্রত্যক্ষ ভোটে মোঃ আলতাফ হোসেন  সভাপতি, মোঃ ফজলুল হক সাধারণ সম্পাদক ও মিজানুর রহমান কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট  কুর্শা  ইউনিয়ন বিএনপির  কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth