১২ মাঘ, ১৪৩২ - ২৫ জানুয়ারি, ২০২৬ - 25 January, 2026

রংপুরে রাখাল রাহাকে গ্রেফতার এবং র্যাব কর্মকর্তা আলেপের  দ্রুত বিচারের দাবিতে ছাত্র শিবিরের বিক্ষোভ

আমাদের প্রতিদিন
11 months ago
437


নিজস্ব প্রতিবেদক:

মহান আল্লাহ ও নবী সা. কে নিয়ে কটূক্তিকারী সাজ্জাদুর রহমানকে (রাখাল রাহা) গ্রেপ্তার এবং ধর্ষক র‍্যাব কর্মকর্তা আলেফ উদ্দিনের  দ্রুত বিচারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর ছাত্রশিবির।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মহানগরীর শাপলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে গ্র্যান্ড হোটেল মোর জীবন বীমা মোর দাবানল মোর জাহাজ কম্পানি মোরে হয়ে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশ করে। মিছিলে কয়েক হাজার ছাত্রশিবির নেতাকর্মী অংশ নেয়। অভিযুক্তদেরকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেয় তারা। প্রেসক্লাবের সমাবেশে বক্তব্য রাখেন

রংপুর মহানগর শিবির সভাপতি  নুরুল হুদা, জেলা সভাপতি হামিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর সেক্রেটারি আনিসুর রহমান, প্রচার সম্পাদক আতিকুজ্জামান আতিক, রোকেয়া বিশ্ববিদ্যালয়  সেক্রেটারি সুমন সরকার প্রমুখ।

এ সময় শিবির নেতারা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটুক্তি করে এখনো গ্রেপ্তার হয়নি রাখাল রাখা। তাকে গ্রেফতার করা না হলে সারা বাংলাদেশে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে তারা ধর্ষক র্যাব কর্মকর্তা আপিলু দিনের দ্রুত বিচারের মুখোমুখি করে ফাঁসির দাবি করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth