২৯ মাঘ, ১৪৩২ - ১১ ফেব্রুয়ারি, ২০২৬ - 11 February, 2026

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭০ পরিবারে বিনামূল্যে বকনা গরু বিতরণ

আমাদের প্রতিদিন
11 months ago
246


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

সমতল ভ’মিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিরামপুর উপজেলার ৭০টি পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু প্রদান করা হয়েছে।

উপজেলা প্রাণি সম্পদ অফিস চত্বরে সোমবার (১০ মার্চ) গরু বিতরণ অনুষ্ঠানে সচেতনতা মূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, মৎস্য কর্মকর্তা সালমা আকতার সুমি, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মণ্ডল প্রমূখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth